পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে সদস্য সংগ্রহ শুরু করলেন নওশাদ জমির
পঞ্চগড়ে বিএনপির আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে চেম্বার অফ কমার্স এর মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোসনা করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। পঞ্চগড় ১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর এবং আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মতামত তুলে ধরেন। সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। অনুস্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন সম্পাদক কাদের হালিমী। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলাল,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক নুরুল আলম মোল্লা সহ তৃণমূল বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ