রৌমারীতে শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
কুড়িগ্রামের রৌমারী চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়াকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষক পরিবার রৌমারী কুড়িগ্রাম। গত শনিবার ৩০ আগষ্ট দুপুরে রৌমারী উপজেলা হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি প্রাথমিক শিক্ষক পরিবার আহসান হাবিব সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সঙ্গিতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়াকে ফুলের মালা ও ফুলের পাপড়ি দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা অফিসার নাজমুল আলম, বিশেষ অতিথি হিসাবে অবসর প্রাপ্ত শিক্ষক সাহাব উদ্দিন চান মিয়া, অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট কলামিষ্ট কবি নুরুল ইসলাম সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সাবেক প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক, প্রাথমিক শিক্ষক পরিবার হারুন অর রশিদ তুহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে শেষে বিদায় শিক্ষকের স্বরণে মানপত্র পাঠসহ শিক্ষক পরিবারগণ বিদায় উপলক্ষে উপহার হিসাবে প্রধান শিক্ষককে ক্রেসসহ বিভিন্ন উপহার দিয়ে পুরুষকৃত করেন।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা