নেত্রকোনার পূর্বধলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ধারালো অস্ত্রসহ মোছা. মরিয়ম আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদেপুটিকা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তার ওই গ্রামের রানা খানের স্ত্রী।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত পৌনে চারটার দিকে সেনাবাহিনী ও পূর্বধলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় মরিয়ম আক্তারের বাড়ি থেকে ১৪৭ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন, একটি বড় চাকু এবং নগদ ৫৭ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন যোহায়ের আনজুম। পরে গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তারকে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ