টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ
এই সময়ে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত সিরিজ স্থগিত হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টি–টোয়েন্টি থেকে একাদশে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবে দলে ফিরেই একাদশেও জায়গা করে নিয়েছেন সাইফ।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড