ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৭:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তারপরও আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্দ্র পাহারা দেবেন এই দেশের জনগণ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থান সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যারা বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়েছেন তাদের সংখ্যা তিন হাজারেরও অধিক। যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন, পুলিশ কাস্টডি এবং জেলখানায় মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা তখন পর্যন্ত ছিল ৭ হাজার ১৮৮ জন। এখন সেই হিসাব অনেক বেশি। ২০২৪ সালে ছাত্র গণ-অভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে; জাতিসংঘের হিসাব মতে তাদের সংখ্যা ১৪০০ এর বেশি। যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের সংখ্যা বিশ হাজারেরও বেশি। এরকম একটি রাষ্ট্রীয় অনাচারের মধ্য দিয়ে আমরা গিয়েছি, আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম। আমার দীর্ঘ জীবনের একটি অংশ, প্রায় দশ বৎসর আমি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য, রাজনীতি এবং ঠিকানা বাংলাদেশ ই প্রথম, সবার আগে বাংলাদেশ।’
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জাতীয় নেতৃবৃন্দ।

 

Aminur / Aminur

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি