ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৫:৩৪

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এতে চরম ঝুঁকিতে পড়েছে সড়ক, বাজার, শি¶া প্রতিষ্ঠান এবং আশপাশের শতাধিক বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার সংলগ্ন এলাকায় রাতের আঁধারে নদী তীরের মাটি অবৈধভাবে কাটছে স্থানীয় প্রভাবশালী একটি মহল।
লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন মৃধা এই অবৈধ মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভেকু (এক্সেভেটর) ও ডাম্পার ব্যবহার করে বিপুল পরিমাণ মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে নদীর পাড় ধসে যাচ্ছে এবং সড়ক ও বাজারের অবকাঠামোতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী মকবুল হোসেন অভিযোগ  করে বলেন, "আমাদের বাজারের পাশের রাস্তার একাংশ ইতিমধ্যেই ধসে গেছে। যেকোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে। একইভাবে, মাদ্রাসা ও বসতবাড়ির অভিভাবক ও বাসিন্দারাও আতঙ্কে আছেন। অনেকের ঘড়-বাড়িও ঝুঁকিতে পড়েছে। তারা বলেন আমরা বাধা দিতে গেলে কামাল মৃধার লোকজন হামলা-মামলার হুমকি দেয়। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কামাল মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন "আমি আমার পৈতৃক জায়গা বিক্রি করেছি। যারা কিনেছে, তারা মাটি কাটছে। আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা বদনাম রটাচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার, পটুয়াখালী ভূমি অফিসের চন্দন কর বলেন,
"নদীর পাড় সরকারি হোক বা ব্যক্তিগত জমি, কোনো প্রকার অনুমতি ছাড়া মাটি কাটার সুযোগ নেই। বিষযটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো রাকিব বলেন, "এভাবে মাটি কাটলে বেড়িবাঁধ ঝুঁকিতে পড়বে। আমরা প্রশাসনের সাথে সমš^য় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

স্থানীয়দের দাবি, প্রভাবশালী রাজনৈতিক নেতার কারণে প্রশাসন কোনো কঠোর পদ¶েপ নিচ্ছে না। তারা এই অবৈধ মাটি কাটা বন্ধে দ্রুত ও কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার