ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৫-১-২০২৬ দুপুর ৪:১২

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম, নগদ টাকা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় ঘোড়াঘাট থানাধীন ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর মৌজার করতোয়া নদীর খেয়াঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেখানে টাকার বিনিময়ে ফরগুটি ও ডাবু দিয়ে জুয়া খেলার পাশাপাশি অবৈধ মাদক সেবন ও কেনাবেচা চলছিল।
সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহর নেতৃত্বে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জুয়াড়ি ও মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ১০০ থেকে ১১০ জনের একটি বেআইনি জনতায় সংঘবদ্ধ রূপ নেয়। তারা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় এ এস আই মো. আরিফ হোসেন, এ এস আই মো. আব্দুল মান্নান সরকার, কনস্টেবল মো. তুহিন বাবু, মিঠুন চন্দ্র দাস ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন পুলিশ সদস্য ছেলা-ফোলা জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সহকারী পুলিশ সুপারের নির্দেশে দেহরক্ষী কনস্টেবল জাহাঙ্গীর আলম আত্মরক্ষার্থে তার ইস্যুকৃত ৯ এমএম পিস্তল থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধর্মদাসপুর (উচাপাড়া) এলাকার মোঃ আঃ সাত্তারের ছেলে মোঃ আলতাফ হোসেন (৪৫), একই জেলা ও উপজেলার ষোলঘড়িয়া (ধর্মদাসপুর) এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ রঞ্জু মিয়া (৩৮) ও বাঁশপুকুরিয়া এলাকার মৃত ধন মাহমুদের ছেলে রফিকুল ইসলাম (৫০), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিন দেবীপুর এলাকার মৃত সাহেব উদ্দিন মুন্সির ছেলে মোঃ ময়নুল ইসলাম (৫২) এবং গাইবান্ধা জেলার সাদ্যুল্লাহপুর উপজেলার আলদাদপুর এলাকার মৃত আজগর আলী মন্ডলের ছেলে মোঃ সাদেকুল ইসলাম (৫০)।
অভিযানে ঘটনাস্থল থেকে ১৩টি ফরগুটি, ২টি কালো রঙের রাবারের বড় ডাবু, ৪ হাজার ৮০০ টাকা নগদ, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি স্মার্টফোন এবং ৫ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল (মোট ৫০০ এমএল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।
আহত পুলিশ সদস্যরা ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। 
বিষয়টি নিয়ে সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চল হওয়ায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধচক্র জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এ ঘটনায় এজহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরও ১০০/১১০ জনকে আসামি করে পুলিশকে হামলায় ১টি এবং মাদক ও জুয়া আইনে ১টি সহ মোট ২টি মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।

Aminur / Aminur

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের

নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা 

ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা

যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক

মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি

মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫

নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২

বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত