প্রার্থীতা ফিরে পেলেন
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা আপিলে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করে প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দেন।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ১% গরমিলের কারণে জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া সাবেকুন নাহারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেকুন নাহার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন থেকে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন- ইনশাআল্লাহ।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ এবং এবি পার্টির মনোনীত প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান এবং বাসদের ওয়াজেদ পারভেজসহ ৫জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকবেন।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’