সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
সংস্কার ইস্যুতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা, সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা চললেও এর বাইরে রয়ে গেছে ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। জেলে ও কৃষিনির্ভর এই দ্বীপের অধিকাংশ মানুষ এখনো জানেন না গণভোট কী, কেন এটি হচ্ছে কিংবা কবে অনুষ্ঠিত হবে।
মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, এই উপজেলায় বড় ভোটার জনগোষ্ঠী থাকা সত্ত্বেও গণভোট বিষয়ে কোনো দৃশ্যমান প্রচারণা নেই। নেই মাইকিং, লিফলেট, পোস্টার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে জনসভা। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও অনিশ্চয়তা।
এ বিষয়ে ২ নং হাজীরহাট ইউনিয়নের এক জেলে জানান , “ভোট তো বুঝি, কিন্তু গণভোট কী জিনিস, সেটা কেউ কখনো বোঝায়নি। ভোটের দিন নাকি আরেকটা কাগজে কিছু দিতে হবে এটাই শুধু শুনছি।”
এবিষয়ে ১ নং মনপুরা ইউনিয়ন রামনেওয়াজ গ্রামের স্থানীয় এক বাসিন্দা জানান,“টিভি বা পত্রিকা নিয়মিত দেখার সুযোগ নেই। গন ভোটের ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকেও কেউ কিছু জানায়নি।”
মনপুরা উপজেলার বাসিন্দা রা অভিযোগ করে বলেন , দ্বীপাঞ্চল হওয়ায় মনপুরা বরাবরই প্রশাসনিক অবহেলার শিকার। নির্বাচন এলেই শুধু ভোটকেন্দ্রের প্রস্তুতি দেখা যায়, কিন্তু ভোটের অর্থ ও গুরুত্ব নিয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেই। বিশেষ করে গণভোটের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়ে জনগণকে জানানো ও বোঝানো ছিল প্রশাসনের বড় দায়িত্ব যা এখানে অনুপস্থিত।
সচেতন মহল বলছেন, গণভোটের সাফল্য নির্ভর করে জনগণের সচেতন অংশগ্রহণের ওপর। কিন্তু মানুষ জানেই না কী বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে, তাহলে সেই গণভোট কার্যত অর্থহীন হয়ে পড়ে।
মনপুরার মতো দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন উপজেলায় গণভোট বিষয়ে দ্রুত প্রচার-সচেতনতা কার্যক্রম না চালালে বড় একটি ভোটার জনগোষ্ঠী রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত হবে এমন আশঙ্কাই করছেন স্থানীয় সচেতন মহল।
তারা আরও জানান,এখনো সময় আছে। স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগে মাইকিং, উঠান বৈঠক ও জনসভা আয়োজনের মাধ্যমে মনপুরার মানুষের কাছে গণভোটের বিষয়টি স্পষ্ট করা না হলে, সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু দ্বীপবাসীর কাছে থেকে যাবে অজানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা দৈনিক সকালের সময় কে বলেন, গণভোটের ব্যাপারে উপজেলার প্রতিটি দপ্তরেই আলোচনা চলছে। খুব শীঘ্রই মনপুরাতে মাইকিং এর মাধ্যমে গণভোটের প্রচার-প্রচারণা চালানো হবে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ