সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
জামালপুরের সরিষাবাড়িতে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় আইন শৃংখলা এবং দুপুরে অনুষ্ঠিত হয় মাসিক সমন্বয় সভা।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা বিষয়ক সভা ও মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার তাসনিমুজ্জামান। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার ভুমি লিজা রিছিল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশি,প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, পিআইও শওকত জামিল,আরডিও ও মহাদান ইউপি প্রসাশক সালাউদ্দিন সরকার,ওসি তদন্ত, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ভাটারা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান,কামরাবাদ ইউপি চেয়ারম্যান ভাঃ পোগলদিঘা ইউপি চেয়ারম্যান ভাঃ ও আওনা ইউপি চেয়ারম্যান ভাঃ সহ সকল ইউপি চেয়ারম্যান ও সচীববৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃংখলা সভায় বক্তারা বলেন সম্প্রতি সরিষাবাড়িতে চুরি,মাদক এবং অপরাধ বৃদ্ধি পেয়েছে। পুলিশী টহল ও তৎপরতা বৃদ্ধির প্রয়োজন। হাসপাতাল দালাল মুক্ত করন এবং অবৈধ ড্রেজারের বিষয়ে অধিকতর অভিযান পরিচালনা প্রয়োজন।
এ বিষয়ে স্ব স্ব দপ্তরের দায়িত্বরত কর্মকর্তবৃন্দ প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস প্রদান করেন।
Aminur / Aminur
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন