ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-১-২০২৬ দুপুর ৪:৩২

ঠাকুরগাঁও সদর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে উত্তরাঞ্চলে সরবরাহ করতেন। গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিগরাদলুয়া গ্রামের শামসুল হকের ছেলে মো. শাহজাহান ওরফে শাহাজালাল (২৮) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী গ্রামের মোকলেস মজুমদারের ছেলে মো. মোস্তফা (২৫)।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌরসভার সত্যপীর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। আটকের পর মো. শাহজাহানের হাতে থাকা একটি জিপার ব্যাগ থেকে ৯৭৫ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯২ হাজার ৫শ টাকা। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার