ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা
নওগাঁর ধামইরহাটে সাধারণ শিক্ষা ও কুরআন সুন্না’হর সমন্বয়ে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বেলা ১১ টায় ধামইরহাট পূব বাজারস্থ আইডিয়াল মাদ্রাসা ভবনের ৩য় তলায় মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষার মান, অভিভাবকদের মতামত গ্রহণ ও মুল্যায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিভাবক মা ও বাবাদের মুল্যবান মতামত শ্রবণ করেন মাদ্রাসার উপদেষ্টা ও নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছানাউল্লাহ নুরী, ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শফিউল আজম, মাদ্রাসার সেক্রেটারী ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের, ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা এনামুল হক, পরিচালক কোরবান আলী, রিজওয়ান হোসেন, ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম, উপদেষ্টা আমজাদ হোসেন, অভিভাবক আব্দুস সামাদ ও অধ্যক্ষ মো. মামুনুর রশীদ। মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাপ্ত মতামত প্রতিষ্ঠানের কল্যাণে বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য দুরবর্তী শিক্ষার্থী ও মেধার বিকাশ ঘটাতে প্রতিষ্ঠানটিতে চলতি আগস্ট মাস থকেই আবাসিক সুবিধা চালু করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান