হোমনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার হোমনা উপজেলার মাইঝচর শোভারামপুরে মাদক ও চুরির বিরুদ্ধে প্রতিবাদ করায় মো. আরিফুল হক সরকার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় মাদক সম্রাট শরিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-১ গ্রামের যুব সমাজের আয়োজনে মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে মাদক বিরোধী নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দেরচর ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসান তুহিন, সমাজ সেবক মো. বাবুল সরকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল সরকার, হোমনা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য মো.পাভেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের গ্রামের আলীমের ছেলে মাদক সম্রাট শরীফ ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা মাদক সেবন বিক্রি ও চুরি-ডাকাতি ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছে।
এলাকার যুব সমাজকে মাদক সেবন ও তাদের দিয়ে ইয়াবা বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। তার এসব বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানা রকম মিথ্যা মামলার ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছে।
বক্তার বলেন, গত কিছুদিন আগে গ্রামে একজনের বাড়িতে সে দুজনকে চুরি করতে পাঠায়। গ্রামবাসী দুজন চোরকে হাতেনাতে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক শরীফ তাদের কে চুরি করতে পাঠায় বলে জানায়। তখন শরিফ বাড়ি থেকে রামদা নিয়ে এলাকাবাসীকে আক্রমণ করে এরপর এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হলে সে থানায় গিয়ে মো. আরিফুল হক সরকারের নামে মিথ্যা মামলা দেয়।
বক্তারা আরো বলেন, মাদক শুধু যুবসমাজ নয় গোটা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তাহলে কেউ আর মুখ খুলবে না। মাদকবিরোধী কণ্ঠরোধে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই এবং মাদক সম্রাট শরিফ ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এএসআই সজিব রহমান জানান, মাদক কারবারিকে আটকের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছিল। পরবর্তীতে মারধরের একটি অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন
পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা
Link Copied