ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৩০-৮-২০২৫ বিকাল ৫:৫৯

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগন বাড়ি ওভারব্রিজের উত্তর প্রান্তে এক্সপ্রেসওয়ে লেন প্রায় অধঘন্টা অবরোধ করে রাখে গণঅধিকারের নেতাকর্মীরা। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।  দেখা গেছে, গণঅধিকার পরিষদ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মো. আহসান হাবিব শ্যামল ও সাধারণ সম্পাদক জাহিদুল আহমেদের নেতৃত্বে উপজেলার ডাকবাংলো মার্কেটের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীনগর ছনবাড়ি এসে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী হাইওয়ে লেন অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তার কিছুক্ষন পর তারা অবস্থান নেয় মাওয়ামুখী লেনের ছনবাড়ি এক্সিডপয়েন্টে। দুপুর ১টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া মুন্সীগঞ্জ যাওয়ার কথা থাকায় পুলিশ বিব্রতকর অবস্থায় পরে যায়। এ সময় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান দলটির নেতাকর্মীদের বুঝিয়ে অবরোধ সরিয়ে দেন। এর ৫ মিনিট পরই উপদেষ্টার গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিচারের দাবীতে শ্লোগান দিতে থাকে। 

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ