ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১২-১২-২০২৫ দুপুর ২:২৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সচিব ফরিদুল হক মিলন ও প্রশাসক সাইদুর রহমান মুগোল এর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ইউপি সচিব ফরিদুল হক মিলন ও প্রশাসক সাইদুর রহমান মুগোল নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তারা নিজের ইচ্ছামতো অফিসে আসেন। আর ইউপি সচিব ফরিদু হক মিলন নিজের ইচ্ছা মতো অফিস করেন।

স্থানীয়রা জানান, এতে বিভিন্ন জরুরি সেবা যেমন জন্মনিবন্ধন, সনদ ও অন্যান্য প্রমাণপত্র সংগ্রহে ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। শুধু ইউপি সচিব নিয়মিত পরিষদে আসেন না রামকৃষ্ণপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সাইদুর রহমান মুগোলও মাসে ১/২ দিন আসেন। তার সাক্ষরের জন্য যেতে হয় উপজেলা অফিসে। এর আগেও জাতীয় ও স্থানীয় পত্রিকায় ইউপি সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায় সচিব ফরিদুল হক মিলন,প্রশাসক সাইদুর রহমান মুগোল ও সহকারী সচিব ইমরান হোসেন অফিস রুমে তালা ঝুলছে। কিন্ত খোলা রয়েছে ডিজিটাল উদ্যোক্তা রুম,রুমে ডুকতে দেখা যায় চেয়ারে বসে সিগারেট টানছেন দায়িত্ব প্রাপ্ত উদ্যোক্তা রামকৃষ্ণপুর ইউনিয়নের যুবদলের নেতা সাব্বির হোসেনের ছোট ভাই। অফিসে উপস্থিত নাই সাব্বির হোসেন। দেখা মেলেনি ইউপি সদস্যদের সাথেও।

স্থানীয়রা দাবি করেছেন, ইউনিয়ন পরিষদের অফিসে নিয়মিত উপস্থিতি ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো উচিত।

এবিষয়ে ইউপি সচিব ফরিদুল হক মিলকে মুঠো ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি গাড়িতে বাসায় যাচ্ছি।

ইউপি সদস্য নায়েব আলী সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,অফিস টাইম ঠিকমত অফিস না কর ও উপরতলায়  উদ্দোক্তা সাব্বির হোসেনের ছোট ভাই সোহাগ  রুমেবসে সিগারেট খাওয়া মোটেও ঠিক হয়নি তবে তারা কাজটা ভুল করেছে।আপনি আসেন রবিবারে আপনার চায়ের দাওয়াত রইলো।

এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান মুগোল বলেন.আমি তো নিয়মিত পরিষদে যাইনা,৫ তারিখের পর থেকেন উদ্যোক্তা নেই শুধু কম্পিউটার অপারেটর রয়েছে তারপরও আমি দেখছি কেডো গিয়া সিগারেট খায় এতবড় পর্দা। তবে প্রশাসকের এম বক্তব্য পশ্ন হচ্ছে বর্তমান উদ্যোক্তার রুমেকি সাব্বির দল ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করছে,কে এই সাব্বির?

উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম আরিফ    বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান