চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাবা আবু মোহাম্মদ হোসাইন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত তিনটায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) টানা ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম নগরীর দিদার মার্কেট এলাকার দেওয়ানবাজার মোড়ের মদিনা মসজিদে প্রথম জানাজা, বিকাল সাড়ে ৩টায় মরহুমের নিজ জন্মভূমি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শায় দ্বিতীয় জানাজা শেষে মাদার্শা বুড়িপুকুর মসজিদের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম অ্যাডভোকেট আব্দুল মান্নান মোক্তারের ছেলে আবু মোহাম্মদ হোসাইন সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা এবং পরে সৌদি আরব প্রবাসী ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ, সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম চট্টগ্রামের সভাপতি এসএম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন, সুকান্ত বিকাশ ধর, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, জাহেদ হোসাইন, মনজুর আলম, হারুনুর রশিদ, ইকবাল মুন্না, মোহাম্মদ তারেক, সাইফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied