ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ১:১২
ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৪ মার্চ)সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন তারাগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের নেতৃত্বে আয়োজিত এ অভিযানে অংশ নেন সহকারী কমিশনার(ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:হামদুল্লাহ,তারাগঞ্জ বিডি ক্লিনের সদস্যরা,থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ চত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।
এ সময় ইউএনও মোনাববর হোসেন বিডি ক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথে সবাই নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা।এজন্য বাসাবাড়ি ও আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “সুস্থ থাকি, ডেঙ্গু মুক্ত তারাগঞ্জ গড়ি” স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তাপস কুমার রায়,তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি :

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু