ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফরিদগঞ্জে এক ঘুষিতেই অটোরিকশা চালকের মৃত্যু


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৩-৩-২০২৬ রাত ১০:৩
চাঁদপুরের ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আবুল বাশার (৪৫) নামে ব্যাক্তির এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
নিহত বিল্লাল হোসেন উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় ছিলেন সিএনজি চালিত অটোরিকশা চালক। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
 
স্থানীয় বাসিন্দা কামাল ভেন্ডার, সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার প্রতিবেশি। উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহষ্পতিবার এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ করেন আবুল বাশার। আজ বিকেলে ইছাপুরা গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লাল হোসেনকে হঠাৎ করেই পিছন দিক থেকে ঘাড়ে ঘুসি দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন।
 
দ্রুত স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
 
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল বাশার এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
 
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে অভিযুক্ত আবুল বাশার বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয়।
 
তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা