হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
কুষ্টিয়া জেলার যুগিয়া এলাকায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বাড়াদি গ্রামে ভুক্তভোগী গোলাপী খাতুনের ছোটবোনের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাপী খাতুন বলেন, তিনি কুষ্টিয়া জেলার যুগিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. আরমান আলী। বর্তমানে তিনি স্বামীর চাকরির সুবাদে পিরোজপুর জেলায় বসবাস করছেন। তিনি জানান, তার বিয়ের সময় তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। বিয়ের পর তার স্বামী শ্বশুরবাড়ির আর্থিক সংকট দূর করতে নানা ভাবে সহযোগিতা করেন। তারা তার বাবাকে নগদ অর্থ সহায়তা দেন এবং দুটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলতে সাহায্য করেন।
গোলাপী খাতুন বলেন, ২০০৪ সালে তার বাবা তাদের কাছ থেকে নেওয়া টাকার কথা উল্লেখ করে জমি তাদের নামে লিখে দেওয়ার প্রস্তাব দেন। তবে তারা এতে রাজি হননি। পরে তার অজান্তেই তার বাবা তার নামে প্রায় ৩.২৫ কাঠা জমি লিখে দেন।
তিনি আরও বলেন, ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর তার মা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব অনেকাংশে তার কাঁধে এসে পড়ে। ছোট তিন বোনের লালন-পালন, মায়ের রেখে যাওয়া ঋণ পরিশোধ এবং পরবর্তীতে তাদের বিয়ের খরচ বহন করতে তিনি ও তার স্বামী দীর্ঘদিন আর্থিক সহযোগিতা করেন।
গোলাপী খাতুন জানান, পরবর্তীতে বাবার অনুরোধে তিনি তার তিন বোনকে তাদের অংশের জমির মূল্য হিসেবে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা দেন। এর বিনিময়ে বোনেরা তাকে প্রায় দেড় কাঠা জমি লিখে দেন। এরপরও তিনি বিভিন্ন সময় তার বাবা ও বোনদের আর্থিকভাবে সহায়তা করেছেন।
তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের অক্টোবর মাসে নিজের জমি দেখতে বাড়িতে গেলে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার সৎ মা ও কয়েকজন আত্মীয় বিরূপ আচরণ করেন। পরে তার বাবাকে বিভিন্নভাবে প্রভাবিত করে তার বিরুদ্ধে, তার স্বামী ও বোনের স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।
তিনি দাবি করেন, তার তিন বোন ও তাদের স্বামীরা বাবার ব্যাংক হিসাব থেকে প্রায় ১০ লাখ টাকা তুলে নেয় এবং সেই বিষয়ে খোঁজখবর নিতেই তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া সি.আর মামলা নং–১২০/২০২৬ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে গোলাপী খাতুন অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বাবাকে গৃহবন্দী করে রেখে তার নামে মিথ্যা মামলা করানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ভুক্তভোগী পরিবার জানান, এলাকাবাসী বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে পারছেন না।
সংবাদ সম্মেলনে গোলাপী খাতুন প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied