তানোরে জমে উঠেছে ঈদের জাঁকজমক বাজার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন বাজার, মার্কেট ও বিপণিবিতানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রমজানের শুরু থেকেই ঈদের প্রস্তুতি নিতে বাজারমুখী হচ্ছেন ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে, আর ইফতারের পর বেচাকেনা আরও প্রাণচঞ্চল হয়ে উঠছে।
উপজেলার তানোর পৌর বাজার, গোল্লাপাড়া, মুন্ডুমালা ও তালন্দসহ বিভিন্ন এলাকার মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এখন ঈদ কেনাকাটার আমেজ। বিশেষ করে সন্ধ্যার পর পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে আসছেন অনেকেই।স্থানীয় কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, রোজার শুরুর দিকে অনেকেই বাজারে এসে পোশাকের ডিজাইন ও দাম যাচাই করেন। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কেনাকাটা বাড়ছে। বর্তমানে নারীদের থ্রি-পিস সচরাচর ৪০০ থেকে ৪ হাজার টাকা, শাড়ি ১ হাজার থেকে ৫ হাজার টাকা এবং পুরুষদের পাঞ্জাবি ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।আরেক গার্মেন্টস ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, রমজানের প্রথম দিকে ক্রেতা তুলনামূলক কম থাকলেও গত কয়েক দিন ধরে বেচাকেনা বেশ সন্তোষজনক। আশা করা যাচ্ছে, ঈদের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়বে।
ক্রেতা মোস্তফা আলী বলেন, গত বছরের তুলনায় এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেশি হলেও ঈদকে কেন্দ্র করে জামাকাপড়ের দাম তুলনামূলক সহনীয় মনে হচ্ছে। পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনতেই বাজারে এসেছি।তানোরের ব্যস্ততম সড়কের পাশের ফুটপাতের দোকান থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে পুরুষদের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতেই বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা, ফ্যাশনেবল পোশাক ও কসমেটিকসের দোকানগুলোতে নারী ক্রেতাদের উপচেপড়া ভিড় রয়েছে।তানোর গল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক টিপুন সুলতান বলেন, ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিষয়েও সংশ্লিষ্টদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঈদকে সামনে রেখে বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।ক্রেতা-বিক্রেতারা যেন নিরাপদে কেনাকাটা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, ঈদকে ঘিরে বাজারে যাতে অতিরিক্ত দাম আদায় বা কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় বাড়লেও সড়কে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied