ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ১:১৪

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেরশের ন্যায় কুড়িগ্রামে র‌্যালি ও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও কুড়িগ্রাম পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস,  সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
পরে শহরের বিভিন্ন এলাকায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ