নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল সদর উপজেলার দুর্গাপুর, বাহিরডাঙ্গা, নয়নপুর, চাঁদপুর, বিষ্ণুপুর ও ডুমুরতলা এলাকার পাতিয়ার বিলের খালসহ উন্মুক্ত জলাশয়ে বিষ দিয়ে দেশি মাছ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়নপুর বটতলায় এসব কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জহুরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: আজিজুর রহমান, শাহাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার মুকুল বিশ্বাস, কৃষক লোকনাথ বিশ্বাস, নয়নপুরের মিজানুর রহমান,প্রদ্যুৎ বিশ্বাস, দুর্গাপুরের সুবোধ লস্কর।
বক্তারা বলেন, অন্তত ১০ গ্রামের মৎস্যজীবী, কৃষকসহ সাধারণ মানুষ পাতিয়ার বিলের খালের মাছের ওপর নির্ভরশীল। এই খালে সারাবছর পানি থাকে। এই খাল দেশি মাছের অভয়াশ্রম। নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে দুর্গাপুর গ্রামের বাসিন্দা আজিজুর রহমান পাতিয়ার বিলের খালে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রকার দেশি মাছ ধ্বংস করে দিয়েছে। গত ৫ ডিসেম্বর পাতিয়ার বিলের খালে বিষ প্রয়োগ করায় দেশি প্রজাতির মাছ মরে গেছে। বিষ প্রয়োগের ফলে এই খালের ও পাশে অবস্থিত উন্মুক্ত জলাশয়ের পুটি, সরপুটি, শোল, কৈ, টেংরা, মাগুর, টাকি, রয়না ছাড়াও বিভিন্ন প্রজাতির দেশি মাছ মরে ভেসে উঠছে।
আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আজিজুর রহমান প্রায় ১৭ বছর ধরে এই খালে অন্য কাউকে মাছ ধরতে দেয়নি। নিজেই খালে অবৈধভাবে বাঁধ বা পাটা তৈরি করে মাছ ধরে বিক্রি করেছে।এবার এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ করায় আজিজুর খালে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। এলাকায় মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আমরা আজিজুর রহমানকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া তার বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে বলে আরমান খান বলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর থানা পুলিশ ও মৎস্য কর্মকর্তারা ঘটনাস্থল পাতিয়ার খাল পরিদর্শন করেছেন। এ সময় খালে বাঁধ দিয়ে তৈরি করা পাটা ধ্বংস করে আগুন ধরিয়ে দেয়া হয়।
পাতিয়ার বিলের খালে বিষ প্রয়োগের ঘটনাটি জানাজানির পর অভিযুক্ত আজিজুর রহমান পলাতক থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হান বলেন, সরকারি আইনে খাল বা উন্মুক্ত জলাশয়ে বাঁধ ও পাটা তৈরি করে মাছ শিকার করা অবৈধ। তাই এগুলো অপসারণ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। খালে বিষ প্রয়োগে দেশি মাছ ধ্বংস করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা