নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
হাতপাখা ক্ষমতায় গেলে চাউল হবে ৪০ টাকা, স্থানীয় সরকারে কেন দুর্নীতিবাজকে জনপ্রতিনিধি হতে দেওয়া হবেনা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো হবে, বেকার সমস্যা দুর হবে, চাঁদাবাজ থাকবেনা সাধারণ মানুষ শান্তিতে থাকবে। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কালিয়া বাস স্ট্যান্ডে নড়াইল ১ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলী হুসাইন এর সভাপতিত্বে এবং ইসলামি যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ আবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় এ গণসমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের হাত পাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি ডাক্তার এস এম নাসির উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি মোহাম্মদ ওমর ফারুক।
আরো উপস্থিত ছিলেন দলটির উপজেলা সভাপতি মাওলানা আলী হুসাইন, সেক্রেটারি কাজী মহসিন আলী, নড়াগাতি থানা সভাপতি হাফেজ হুসাইন আহমদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, হাফেজ খবির উদ্দিন, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সজিব শেখ, মাওলানা নাজমুল হক সহ আসনের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার কর্মী ও সমর্থকেরা
প্রধান আলোচকের বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ বলেন, আগামী নির্বাচনে হাত-পাখা প্রতীক বিজয়ী হয়ে সংসদে গেলে দেশে কোন চাঁদাবাজ থাকবে না, অন্যায় অত্যাচার করতে দেওয়া হবেনা। যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ১ আসনকে বাসযোগ্য করে তোলা হবে।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল কালিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়