ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

যশোর সদরে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী চেয়ারম্যান


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ২০-৯-২০২১ বিকাল ৫:৫

যশোরে জাতীয় পার্টির প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। জাতীয় পার্টির প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করায় তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত ঘোষণা করা হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি  নিশ্চিত করেছেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবীর।

তিনি বলেন, চলতি বছরের ৩ জুন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যু হলে পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নূরুল আমিন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধা মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধার মনোনয়ন ফরম বাতিল করা হয়। বৈধ দুই প্রার্থীর মধ্যে রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির প্রার্থী নূরুল আমিন তার প্রার্থিতা প্রত্যাহার করেন। সোমবার একমাত্র প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরিকে বিজয়ী ঘোষণা করা হয়। 

এমএসএম / জামান

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন