ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জমকালো আয়োজনে দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৪৯

২৯শে আগস্ট সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা এবং সংস্থার নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি প্রোডাকশনস-এর প্রতিষ্ঠাতা বিবি রাসেলকে আজীবন সম্মাননা দেওয়া হয়। একই সাথে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুল আজিজ এবং কণ্ঠশিল্পী রফিকুল আলম।

দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে সংগীতশিল্পী খুরশীদ আলম, আবদুল আজিজ, রফিকুল আলম, আগুন, রবি চৌধুরী, এস.ডি. রুবেল, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ এবং দৈনিক কালের সমাজ-এর বার্তা প্রধান এ. জিহাদুর রহমান জিহাদ উপস্থিত ছিলেন।

এবারের অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন: শ্রেষ্ঠ সংগীত শিল্পী রবি চৌধুরী, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, দৈনিক কালের সমাজ-এর বার্তা প্রধান এ. জিহাদুর রহমান জিহাদ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা শুভ্রত, মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া, শ্রেষ্ঠ অভিনেত্রী রুনা খান ও মন্দিরা চক্রবর্তী, চলচ্চিত্র অভিনেত্রী আঁচল আঁখি, স্টাইলিস্ট মডেল ও অভিনেত্রী মারিয়া মিম, উপস্থাপিকা তমা রশিদ, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ও মোঃ জামিল হোসেন, মডেল, কোরিওগ্রাফার ও ট্রেনার বুলবুল টুম্পা, শ্রেষ্ঠ সেলিব্রেটি কাপল শিরিন শিলা ও আবদুল মুহাইমিন সাজিল, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার বারিশ হক, মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়াংকা জামান, চলচ্চিত্র অভিনেত্রী সোনিয়া পারভীন, কোরিওগ্রাফার হীরা সরকার, মিউজিক ডিরেক্টর শওকত আলী ইমন, চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, কণ্ঠশিল্পী সাব্বির জামান, পারভেজ খান সুফিয়ান এবং সৈয়দ অমী, এটিএন নিউজের সংবাদ উপস্থাপক সৈয়দা উজমা হাসান, চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট সুলতানা হিমু, বাংলাদেশ প্রতিদিন-এর এন্টারটেইনমেন্ট রিপোর্টার রোমান রায় এবং তরুণ শিল্প উদ্যোক্তা দায়ান দায়েম। এছাড়াও বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদানের পূর্বে চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, তাদের সংস্থার লক্ষ্য হলো দেশের শিক্ষিত তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের স্বনির্ভর হতে সাহায্য করা। তারা সারাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যা এখনও চলমান। ঢাকা সহ ৬৪টি জেলা ও উপজেলায় প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তিনি দৈনিক কালের সমাজ, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, কে কুইন ইনোভেশনস ইন্টারন্যাশনাল, এটিএন বাংলা, দৈনিক বাংলাদেশের আলো এবং একুশে সংবাদ ডটকম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অ্যাওয়ার্ড প্রদান শেষে তারকা শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি

ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন