জরাজীর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে কুড়িগ্রামের যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে লেখাপড়া করছে। পুরাতন এই ভবনের পলেস্তার খসে পড়ছে প্রতিনিয়ত, যার কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা সবসময় আতঙ্কে থাকেন। সরেজমিনে দেখা গেছে, শ্রেণিকক্ষের ছাদ হিসেবে টিন ব্যবহার করা হচ্ছে, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, মেঝেতে ফাটল এবং বিভিন্ন স্থানে পানি জমে আছে। বর্ষাকালে টিনের ফাঁক দিয়ে পানি পড়ে পাঠদানে বিঘ্ন ঘটে এবং গরমকালে অসহনীয় গরমে শিক্ষার্থীরা দুর্ভোগ পোহায়। ভাঙ্গা বেঞ্চে বসে ভেজা বই-খাতায় তাদের লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে।
বর্তমানে এই বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে প্রায় ২২০ জন নিয়মিত উপস্থিত থাকে। বিদ্যালয়ে ৬ জন নারী শিক্ষক ও একজন পুরুষ শিক্ষক পাঠদান করছেন। অভিভাবক আশরাফুল ইসলাম দীর্ঘ দিন ধরে একটি স্থায়ী ভবন না থাকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশুদের ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। স্থানীয়রাও অভিযোগ করেন যে, উপজেলার অন্যান্য স্কুলে নতুন ভবন নির্মাণ হলেও এই বিদ্যালয়ের দিকে কর্তৃপক্ষের কোনো নজর নেই।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিদ্যালয়টিকে অঞ্চলের শিক্ষার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, ভবন না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি সরকারের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণের জোর দাবি জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম জানান, তাদের প্রতিষ্ঠানটি শিক্ষায় সফল হলেও ভবন সমস্যার কারণে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।
এ বিষয়ে উলিপুর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার জানান, ১৪৫টি বিদ্যালয়ের ভবনের নামের তালিকায় যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাঠানো হয়েছে এবং খুব শিগগিরই নতুন ভবন পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ