ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিএনপি নেতা সেলিমুজ্জামানের দাবি: আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন দিতে হবে


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৫৪

গোপালগঞ্জের মুকসুদপুরে এক কর্মী সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। শনিবার বিকেলে মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চ বিদ্যালয়ে পশারগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভা ও ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, "বিগত তিনটি নির্বাচনে আমরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। একটি দল গোপালগঞ্জকে তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল।" তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে এবং আর কখনও এই দেশে ফিরে আসবে না। তারা হাজার হাজার সাধারণ নেতাকর্মীকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে নিজেদের পরিবার নিয়ে পালিয়ে গেছে।"

পশারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছের কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পশারগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আবু সালে, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু এবং পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, আউয়াল ফকির, মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু এবং অন্যান্য নেতাকর্মীরা। কর্মীসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু পশারগাতী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি