কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আজ তিনি জেলা প্রশাসনের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, গতি এবং মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেবাগ্রহীতাদের সন্তুষ্টিই সরকারের সাফল্যের মূল মাপকাঠি উল্লেখ করে জেলা প্রশাসক জানান, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতেই এই উদ্যোগ। উল্লেখ্য, সম্প্রতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা