ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

২৮ বছর পর সন্তানকে ফিরে পেলেন কুড়িগ্রামের এক দম্পতি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:৩৯

সংসারের অভাব আর অনটনের কারণে প্রতিবেশীর সঙ্গে কাজের সন্ধানে গিয়ে হারিয়ে যায় শিশু সাইফুল। দীর্ঘ প্রায় ২৮ বছর পর ফিরে পেলো সে তার বাবা-মা ও পরিবারকে। সন্তানকে ফিরে পেয়ে আপ্লুত পরিবার ও স্বজনরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। হৃদয়বিদারক ও আনন্দঘন ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামের আব্দুল লতিফ এবং আমেনা বেগম দম্পতির দরিদ্র পরিবারে। পরিবারে পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে নয় বছরের শিশু সাইফুল ছিল চতুর্থ। অভাব আর দারিদ্র্য ছাড়া তাদের আট শতক বাড়িভিটা ছাড়া আর কিছু নেই। পরিবারের দশজনের মুখে খাবার তুলে দিতে মা-বাবা গ্রামে গ্রামে কাজ করতেন। অধিকাংশ সময় পরিবারের সদস্যদের খেয়ে না খেয়ে দিন কাটতো। ১৯৯৭ সালে পার্শ্ববর্তী গ্রামের এক নারীর সঙ্গে সাইফুলকে চট্টগ্রামে মানুষের বাসায় কাজের উদ্দেশ্যে পাঠায় পরিবার। পথিমধ্যে ট্রেন স্টেশনে দাঁড়ালে সাইফুল প্রাকৃতিক কাজ সারতে ট্রেন থেকে নেমে পড়ে। এরপর ট্রেনটি তাকে রেখেই চলে যায়। সেই থেকে নিখোঁজ সাইফুল। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি রেল স্টেশনের একটি চায়ের দোকানে আশ্রয় ও কাজ জোটে তার। সেখানেই কেটে যায় ২৮টি বছর। গত সপ্তাহে নেফরা গ্রামের এক বাসিন্দার সঙ্গে হঠাৎ কথায় সাইফুল জেলা-উপজেলার নাম বলতে না পারলেও বাবা-মা এবং গ্রামের নাম বলতে পারে। এভাবেই পরিবারের খোঁজ মেলে সাইফুলের। পরিচয় নিশ্চিত হওয়ার পর সাইফুলের বড় ভাই মাহফুজ রহমান গত বৃহস্পতিবার গিয়ে ভাটিয়ারি রেল স্টেশনের চায়ের দোকান থেকে সাইফুলকে নিয়ে শনিবার সকালে বাড়ি আসেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই মিলনে আবেগাপ্লুত বাবা-মা-ছেলেসহ স্থানীয়রা। খুশি এলাকাবাসী ও আত্মীয়-স্বজন। সাইফুলকে ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে শত শত মানুষের ভিড় জমে।

সাইফুলের বড় ভাই মাহফুজার রহমান বলেন, “গত সপ্তাহে সাইফুলের তথ্য পাই। এরপর সেই ঠিকানা মোতাবেক গিয়ে আমার ভাইকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি। সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। এ সময় ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকানের মালিক মোস্তাকিন এর সাথে আনুষ্ঠানিকভাবে স্ট্যাম্পে লিখিত এবং ভোটার আইডি দিয়ে আমার ভাইকে নিয়ে বাড়ি নিয়ে আসি। এতোদিন পরে ভাইকে ফেরত পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

অশ্রুসিক্ত বাবা আব্দুল লতিফ বলেন, “ছেলেকে দেখে আমি চিনতে পেরেছি। ছেলের জন্য নামাজ পড়েছি, আল্লাহর কাছে অনেক কেঁদেছি। ছেলেকে পেয়ে খুশি হয়েছি।”

অশ্রুসিক্ত মা আমেনা বেগম বলেন, “সংসারে অভাব, মঙ্গা, খাবার জুটতো না। পরিবারের ১০ জন সদস্য খেয়ে না খেয়ে দিন কেটেছে। সেজন্য ছোট শিশুকে মানুষের বাড়িতে কাজের জন্য এলাকার এক মহিলার সাথে চট্টগ্রামে পাঠে দেই। যাবার পথে ছেলে আমার হারায় যায়। এরপর বহু খুঁজেছি, কবিরাজের কাছে গেছি। আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর রহমতে সন্তানকে ২৭-২৮ বছর পরে ফেরত পেলাম।”

স্থানীয় বাসিন্দা জলিল, মকবুল, কামরুল ও বুলবুলি বলেন, “পরিবারটি সন্তান হারিয়ে দিশেহারা হয়ে বিধ্বস্ত হয়ে পড়ে। মসজিদের বারান্দায় ওর দাদী আঁচল বিছিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নাতিকে ফেরত চেয়েছিল। কিন্তু বেশ কয়েক বছর হলো ওর দাদী মারা গেছেন। দাদী বেঁচে থাকলে আজ সাইফুলের ফেরত আসায় অনেক খুশি হতো।” খাদ্য-পুষ্টির অভাবে সাইফুল ও তার বাবা কিছুটা জ্ঞান-বুদ্ধিতে কম। পরিচয়বিহীন ২৮টি বছর কেটে যাওয়ায় জোটেনি জাতীয় পরিচয়পত্র। পরিবারের অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি সরকারিভাবে দ্রুত জাতীয় পরিচয়পত্র দিতে কামনা করেন গ্রামবাসী।

উলিপুর গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “সাইফুলকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। স্থানীয়ভাবে অনেকেই সাইফুলের খোঁজ করলেও পাওয়া যায়নি এতো দিন। পরিবারটিকে রক্ষার্থে সরকারি-বেসরকারিভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।”

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “২৮ বছর পরে সন্তানকে ফিরে পাওয়া সত্যি আনন্দের খবর।” ভোটার করাসহ এই পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার