মানব কল্যাণ সামাজিক উন্নয়ন সংগঠনের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ
রংপুরের কাউনিয়ায় মানব কল্যাণ সামাজিক উন্নয়ন সংগঠনের আয়োজনে একটি বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত(৩০ আগষ্ট) শনিবার বিকালে গোপীডাঙ্গা এবতেদায়ী মাদ্রাসা মাঠে সংগঠনের সভাপতি ইমরান হোসেন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু।
তিনি তার বক্তব্যে বলেন, “মানবতার সেবায় এগিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারলে তবেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
এ সময় সংগঠনের সদস্যরা স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। পাশাপাশি উপস্থিত জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জামাল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ স্থানীয় গুণীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানব কল্যাণ সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ