ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে কাউনিয়া উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:৫১

আগামী পহেলা সেপ্টেম্বর  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে কাউনিয়া উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৩০ শে আগস্ট) বিকাল ৫টায় উপজেলা বিএনপির হলদিবাড়ি রেল গেটস্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, যুবদলের ভারপ্রাপ্ত আব্দুর রহিম, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, জাহিদ হাসান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি, উপজেলা তাঁতি দলের আহবায়ক মুকুল সহ বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
সভায় পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রংপুর জেলা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা বিএনপি।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে