ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:১৯

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে  উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার ১ লা সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি,জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল এহসান,সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে।আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি,যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন।আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার