ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাঘায় অস্ত্রসহ যুবক গ্রেফতার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৪৩

রাজশাহীর বাঘায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)-এর নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম, এসআই মোজাম্মেল হক, এসআই সিফাত রেজা ও এএসআই শফিকুল ইসলামসহ ফোর্স অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাঘা পৌরসভার চকাছাতারী গ্রামের বাঘা-আলাইপুরগামী সড়কে মো. রাকিব খানের বাড়ির সামনে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মো. নয়ন খান (১৮), পিতা–মো. মামুন মন্ডল, মাতা–মোছা. ময়না বেগম, গ্রাম–ডিগ্রীর চর, এ/পি–বাজার চর, থানা–দৌলতপুর, জেলা–কুষ্টিয়া-কে আটক করা হয়।

পুলিশ জানায়, নয়নের হেফাজত থেকে একটি গরুর গোশতের ব্যাগের ভেতর অভিনব কায়দায় রাখা ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ইতিহাস ও ঐতিহ্য ক্যামেরাবন্দি করে ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার

নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন

নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান

স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান

আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়

চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু