ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক
ভোলার লালমোহনে আব্দুল মান্নানকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল মান্নান ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। সোমবার (২০ সেপ্টম্বর) সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মান্নানকে হত্যার দায় স্বীকার করেছে তার স্ত্রী নুর নাহার।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নানকে হত্যা করেছে তার স্ত্রী নুর নাহার। রোববার সন্ধ্যার পর উপজেলার বালুরটেক নামক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। রাতেই নিহতের ভাই মোতালেব হোসেন বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান