মান্দায় আত্মনির্ভরশীল ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় গুচ্ছ গ্রামে বসবসরত ব্যক্তিদের আত্মনির্ভরশীল করার জন্য মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী,সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পালসহ গুচ্ছ গ্রাম থেকে আসা প্রশিক্ষনার্থী নারী-পুরুষ। প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউএনও আখতার জাহান সাথী সভাপতিত্ব এ বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,শিক্ষক, কাজী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা