লিটনের অধিনায়কত্ব খুবই ব্রিলিয়ান্ট: বিসিবি সভাপতি বুলবুল
পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। এশিয়া কাপের আগে চলমান সিরিজ দিয়ে প্রস্তুতি সারার লক্ষ্য টাইগারদের। বোলারদের জন্য ভালো একটা পরীক্ষা হলো বলা যায়, তবে ব্যাটারদের নিজেদের প্রমাণ করার খুব একটা সুযোগ হয়নি। কেননা প্রথম দুই ম্যাচে ৮ এবং ৯ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।
এমন জয়ের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসেছে এবং আমাদের উচিত হবে এই বেঞ্চটাকে আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি অবসরে এবং এখানে আমাদের এই প্লেয়ারগুলো এখন সুযোগ পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক ওঠানামা হয়। তবে যখন বেঞ্চ, সাইড বেঞ্চে যখন প্রতিযোগিতাটা বেড়ে যায় তখন দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে।’
পরে আত্মবিশ্বাস নিয়ে বুলবুল বলেন, ‘পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক। ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাসটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে।’
দলের বোলিং নিয়ে বুলবুল বলেন, ‘এপ্রোচটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে তারা যে খারাপ বল করার যে প্রবণতা বা আপনার নাম্বার সেটা কমে গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা খেলা যে বোলারদের উপর সবসময় চাপে থাকে। তো সেখানে বিশেষ করে আমি নাসুম, তানজিম সকলে এবং মুস্তাফিজ, তারা খুবই ভালো করছে।’
লিটন দাসকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে। লিটনের মাঝে দেখা যাচ্ছে যে মাঠে তার উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। শুধু মাঠের মধ্যে না, মানে সবমিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট।’
এমএসএম / এমএসএম
স্পেনের ‘ম্যাজিক ম্যান’ মিকেল মেরিনো
বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে শেষ পর্যন্ত এগিয়ে থাকবে কে?
আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা
২০ বছর পর সেমিতে স্পেন ও ফ্রান্স, জমে উঠেছে মনস্তাত্ত্বিক লড়াই
২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার?
ফ্রান্স-স্পেন মহারণ, সেই স্মৃতি ফিরছে আবার
সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি
ইয়ামালের ‘ফ্রান্স ভয় পাবে’ মন্তব্য নিয়ে মুখ খুললেন ফরাসি তারকা
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি
গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে
যে কৌশলে ইংল্যান্ড-আর্জেন্টিনা একে অন্যকে ঘায়েল করতে পারে!
ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল