ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ভূয়া এনএসআই সদস্য গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ৩:১৯

ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দারকারী মোঃ ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম। এর আগে গতকাল সোমবার রাতে পৌর শহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে ধামরাই পৌর শহরের কচমচ এলাকায় চেকপুস্টে পুলিশ একটি সাদা প্রাইভেট থামায়। তখন ফরিদ নামে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে নিজেকে এনএসআই বলে পরিচয় দেন। এরপর তার কাছে আইডি কার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখান। পুলিশ আইডি কার্ডটি যাচাই-বাছাই করে দেখে কার্ডটি সঠিক নয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এরপর ধামরাই কর্মরত এনএসআই মোঃ মোস্তফাকে বিষয়টি জানালে তিনি এনএসআই হেড অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে পরিচয়পত্রটি ভুয়া বলে নিশ্চিত করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকার সন্দেহ হলে গাড়িটিকে থামায় পুলিশ। পরে ফরিদ নামে এক ব্যক্তি এনএসআই হিসাবে নিজেকে পরিচয় দেন। যাচাই-বাছাইয়ে দেখা যায় ফরিদ ভুয়া এনএসআই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই তার বিরোদ্ধে থানায় মামলা করা হয়েছে (মামলা নং ৩)। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার