ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২-৯-২০২৫ বিকাল ৫:২৮

 নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর (৩০) মৃত্যু হয়েছে। ঘটনার তিন ঘণ্টা পর হৃদরোগে মারা যান ঘাতক বাসের চালক মো. লিটন (৫৫)। তিনি ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ রোড মীরবাড়ি এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে বিরিশিরি গামী যাত্রীবাহী ‘মহারাজ’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক মো. লিটন ও তার সহকারী পলাতক ছিলেন। পরে খবর আসে, দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর বাসচালক লিটন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে