ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!
গত ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপ। তবে ভারতে পাকিস্তানের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে মেয়েদের বিশ্বকাপটি স্থগিত হয়। বিকল্প ভেন্যু হিসেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রথম পছন্দ বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এ মাসেই ঢাকায় হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপ।
আয়োজক হওয়ার সম্ভাবনার কথা গতকাল সমকালের কাছে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা একটা চিঠি পেয়েছি। তারা আমাদের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে আমরা সরকারের কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছি। সরকার থেকে সবুজ সংকেত পেলেই মেয়েদের কাবাডি বিশ্বকাপ আয়োজন করব আমরা।’
জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, ‘আমাদের কাছে যে আবেদন করেছিল, সেটি আমরা পাঠিয়েছিলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা।’ মেয়েদের কাবাডির এই বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণ করার কথা।
Aminur / Aminur
অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া
১৫ বছর বয়সেই পাঁচ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর মোট সম্পদের পরিমাণ কত?
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের সিদ্ধান্তে সহযোগী দেশগুলোর অসন্তোষ
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
বিশ্বাসভঙ্গ : বার্সা ছাড়ার পেছনের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করলেন রোনালদো
বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা
মেসির বাবা হোর্হে আর নেই
ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন,‘হতাশাজনক’
‘সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’
বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন
মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির