ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাটুরিয়ায় র‍্যালি ও আলোচনা সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৩:৪৯

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সকালে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ডে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা যোগদান করে।

তবে ব্যতিক্রম মিছিল বের করেন হরগজ ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম। তার মিছিলে ঢাক ঢোলসহ আনা হয় মানুষের তৈরি ভাল্লুক ও ধানের শীষ দিয়ে বানানো ধান মানব। যা দেখবে বিভিন্ন বয়সের মানুষেরা ছুটে আসেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখনের সভাপতিত্বে বক্তব্যে  রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামান, যুবদলের আহ্বায়ক আমির হামজা প্রমুখ।

বক্তব্যে সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন,
বিএনপি এ দেশের মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। তাই নিজেদের মধ্যে সকল দ্বন্ধ ভুলে একত্রিত হয়ে কাজ করতে ধানের শীষের জন্য। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। 

এসময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, কৃষক দলের আহবায়ক বরকত মল্লিক সহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান