ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িলে ইউরোজোন ফ্যাশনস শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:১৩

বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেন রাজধানীর কুড়িলের ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কর্মীরা। প্রায় ৫০০ কর্মী বেতন ভাতার দাবিতে সড়কে নেমে আসেন। 
এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ এ বিষয়ে নগরবাসীকে অবগত করেছে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস-এর প্রায় ৫০০ কর্মী বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে সংশ্লিষ্ট থানার অফিসার ও ফোর্স নিয়োজিত রয়েছে। 
এক্ষেত্রে নিম্নোক্ত রুটে ডাইভারশন দেওয়া হচ্ছে :
১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে।
২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে।
অথবা
৩. রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা উপরের ভাইস ভার্সা রুটে কুড়াতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন। 
এ ব্যাপারে জানতে চাইলে গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চলাচলকারী যানবাহন সব আটকে গেছে। ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

 

Aminur / Aminur

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ