ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ইউনিয়ন প্রশাসক কে মব সৃষ্টি করে আটকে রাখার অভিযোগ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৩৪

রাস্তা নির্মাণে নদীপাড়ের মাটি কেটে ব্যবহার করায় ইউনিয়ন প্রশাসক বাধা দেওয়ায় মব সৃষ্টি করে আটকে রাখার অভিযোগ। ঘটোনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার ৫নং  মঙ্গলকোট ইউনিয়নের একটি রাস্তা নির্মাণে নদীপাড়ের মাটি কেটে ব্যবহার করায় ইউনিয়ন প্রশাসক বাধা দেওয়ায় তাকে মব সৃষ্টি করে অবরুদ্ধ করা হয়। পরবর্তীতে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ কর্তব্যরত ইউনিয়ন প্রশাসক সুদীপ কুমার বিশ্বাস কে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট ব্রিজের মাথা থেকে পূজামণ্ডপ পর্যন্ত সাড়ে চারশ ফুট দুই লাখ টাকা ব্যয়ে ইট বিছানো রাস্তার কাজ চলছে। কাজটি করছেন ওই ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম।

গত সোমবার দুপুরের দিকে তিনি ওই রাস্তায় ব্যবহার করার জন্য মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীপাড়ের গ্রাম রক্ষা বাঁধের মাটি কেটে পাওয়ার টিলারে করে বহন করছিলেন।

মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রশাসক ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস বাঁধের মাটি কাটতে বাধা দেন। এ খবর জানতে পেরে ইউপি মেম্বার কামরুল ইসলাম তার লোকজনদের নিয়ে গিয়ে প্রশাসক সুদীপ কুমার বিশ্বাসকে অবরুদ্ধ করে ফেলেন। তখন তাকে হুমকি দেওয়া হয় নদীর মাটি কাটতে না দিলে ইউনিয়ন পরিষদ থেকে তাকে বের হতে দেওয়া হবে না এবং ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়া হবে। প্রায় শতাধিক মানুষ সেখানে সমবেত হয়ে ওই প্রশাসককে অবরুদ্ধ করে ফেলেন। এ সময় মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে হট্টগোল করতে থাকেন বলে সুদীপ কুমার বিশ্বাস জানান। তিনি বলেন, এ পরিস্থিতিতে প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমিকে ঘটনাস্থলে পাঠান এবং তাকে উদ্ধার করে নিয়ে যান।

সরেজমিন দেখাগেছে, মঙ্গলকোট ইউনিয়নের ওই রাস্তাটি মঙ্গলকোট পূজামণ্ডপের পাশ থেকে ইটের ১০০ ফুট রাস্তা তৈরি হয়েছে। সেখানে রাখা ইট নিম্নমানের বলে উপস্থিত অনেকেই বলেন। তাছাড়া ওই রাস্তায় ইটের নিচে অল্প বালি ব্যবহার করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন রাস্তাটি অত্যন্ত নিম্নমানের করে তৈরি করা হচ্ছে। এছাড়াও বুড়িভদ্রা নদীরপাড়ে গিয়ে দেখা যায় প্রায় ৩০ ফুট এলাকার নদীপাড়ের মাটি কেটে নেওয়া হয়েছে।

নদীপাড়ের পাশের বাসিন্দা আব্দুল মালেক বলেন, কামরুল মেম্বারসহ বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি মোস্তাক হোসেন ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত ছিলেন। এ ঘটনার পরে সহকারী কমিশনার ভূমি ও পুলিশ এসে প্রশাসককে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, রাস্তার কাজের প্রয়োজনে নদীর মাটি নেওয়া হচ্ছিল। এর আগেও ওখান থেকে সাধারণ মানুষ নদীর মাটি কেটে নিয়ে গেছেন। সেক্ষেত্রে তাদের দোষ না হলে তার কেন দোষ নেই। তাছাড়া সরকারি কাজেই ওই মাটি ব্যবহার করা হচ্ছে এই মাটি ব্যবহার করাই তিনি কোনো অন্যায় হয়েছে বলে মনে করেন না। সেখানে প্রশাসককে অবরুদ্ধ করার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। এই ইউপি সদস্য ওই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ কে ফোন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তিনি এ ঘটনা সম্পর্কে জানেন না বলেও তার দাবি করেন।

এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রশাসক ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন,  ইউপি সদস্যকে জোরপূর্বক মাটি কেটে নিতে বাধা দেওয়ায় আমাকে চরম অপমানিত করেছেন। আমাকে পরিষদে অবরুদ্ধ করে রাখা হয়। পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি তাকে তার বিরুদ্ধে অনাস্থা আনার হুমকি দেওয়া হয়।

প্রশাসক আরও বলেন, তিনি ওখানে প্রশাসকের দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টি করে আটকে রাখার অভিযোগ করেন।  তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, কর্তব্যরত ইউনিয়ন প্রশাসক ও  মৎস্য কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস নিজে বাদী হয়ে অভিযোগ করেছেন। ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন নদীর মাটি কাটা হয়েছে এবং প্রশাসককে কেন অবরুদ্ধ করে রাখা হয় এবং তাকে ভয়-ভীতি হুমকি দেখানো বিষয় জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি