ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৫১

ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরের মুরাদপুর থেকে শুরু হয়ে ২ নম্বর গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী।
এ সময় মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, “ছাত্রলীগের পথ অনুসরণ করলে ছাত্রদল ছাত্রসমাজের কাছে চুনোপুঁটি ছাড়া আর কিছুই নয়। ছাত্রদলের ইতিহাস হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী ধর্ষণ, দলীয় কোন্দলে নিজ ভাইকে হত্যা করার ইতিহাস। তাই অন্যদের ব্যাপারে কথা বলার আগে আয়নায় নিজেদের মুখ দেখুন।”
ছাত্রদলের বেপরোয়া কর্মকাণ্ডের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “যদি ক্যাম্পাসে পেশিশক্তি প্রয়োগ করে আধিপত্য বিস্তারের রাজনীতি করেন, তাহলে ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকেই ক্ষমতায় বসেছে, তখন থেকেই শিক্ষার্থীদের দাবি ছিল—প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কোনো ছাত্র সংগঠনের মদদ নয় বরং কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা বলেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, যাতে সরকার প্রমাণ করতে পারে এ সরকারের অধীনেই একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, সরকার মুখে নির্বাচনের কথা বললেও তাদের মদদপুষ্ট রাজনৈতিক সংগঠনের মাধ্যমে যেভাবে নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তা স্পষ্ট। মুখে বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন, আর ছাত্র সংসদ নির্বাচনের সময় ব্যালট বাক্স হারিয়ে যাবে এই নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না। আপনি যদি ব্যালট বাক্স ছিনতাই ঠেকাতে না পারেন, যদি ডাকসুতে নির্বাচন দিতে না পারেন, তাহলে ধরে নেব—আপনারা পরবর্তী জাতীয় নির্বাচনেও কোনো বিশেষ দলকে সুবিধা দিয়ে দেশে নতুন সহিংসতার পথ তৈরি করছেন।”

ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তির উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনাকে সংযত থাকতে হবে। আপনি যদি সংযত ভূমিকা পালন করতে পারেন, তবে এই সময়ে আমাদের বিরুদ্ধে যেই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে তারা তা ধোপে টিকবে না।চবি শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “জরিপ করে দেখুন, আপনার আশপাশের মা-বোনদের জিজ্ঞেস করুন ছাত্রশিবিরের কোনো ভাই ইভটিজিং করে কি না। তারা সহজেই বলে দিবে, বাংলাদেশে এমন কোনো সংগঠন যদি থেকে থাকে যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, যারা ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা হলো ইসলামী ছাত্রশিবির।তিনি আরও বলেন,আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই—যেসব অন্যায় ও অপরাধ ক্যাম্পাসগুলোতে সংঘটিত হচ্ছে, তা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করুন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করুন।ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর-এর সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ-এর সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন এবং মহানগর উত্তর-এর সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত