রৌমারীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
কুড়িগ্রাম রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ন আহ্বায়ক আবুল হাশেম মাস্টার ও নুর আলম খান হিরো, জেলা বিএনপির সদস্য মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন ও সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিল্পি আকতার, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল আলম রানা প্রমূখ। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের বিএনপির সভাপতি,সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ