ফুলবাড়ীতে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ একরামুল হক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১৩।
বুধবার র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে।
জানা যায়, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা এলাকার মাদক একরামুল হক (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজা জব্দ করে এবং একরামুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এস আই জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ