ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৩-৯-২০২৫ বিকাল ৫:৫৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌরসভা বিএনপি’র যৌথ উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনের দল। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক