ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৩-৯-২০২৫ বিকাল ৫:৫৪

 ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়।
 
র‌্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী বাজার চৌরাস্তা ঘুরে পুনরায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
 
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হায়দার আলী মোল্লা ও আব্দুল আলিম মানিক।
 
এছাড়াও বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপি’র আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন।
 
বক্তারা স্বৈরাচার সরকারের আমলে বিএনপি’র দুর্দিনের ইতিহাস তুলে ধরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ