জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র্যালী অনুষ্ঠিত
১২ই রবিউল আউয়াল ঈদে-মিলাদুন্নবী (সা.) এবং জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক ব্যতিক্রমী নৌ র্যা লি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর বাসন থানা জাকের পার্টি যুবফ্রন্টের উদ্যোগে তুরাগ নদে এই র্যা লির আয়োজন করা হয়। র্যা লিটি মহানগরীর ইসলামপুর এলাকা থেকে শুরু হয়ে তুরাগ নদ দিয়ে কড্ডা ব্রীজ এলাকা ঘুরে পুনরায় ইসলামপুর এলাকায় গিয়ে শেষ হয়। বাসন থানা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, জনগণের দুর্ভোগ এড়াতে এই ব্যতিক্রমী র্যা লির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জাকের পার্টি একটি জনবান্ধব দল। তাই জনগণকে কষ্ট দেওয়া জাকের পার্টির আদর্শ নয়। জাকের পার্টির আদর্শ হলো ইসলাম, ইহসান, ইমান, আদব, বুদ্ধি ও সৎসাহস। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জাকের পার্টি যুবফ্রন্টের সহ-সভাপতি বাবুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং জেলা যুব-ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেনসহ মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ