কুড়িগ্রামে এনসিপির সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সংগঠনের জেলা শাখার দলীয় কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শাখার নবাগত প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাকের সভাপতিত্বে ও সদর শাখার যুগ্ম সমন্বয়কারী শাহজাহান আলী সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। অনুষ্ঠানের শুরুতে জেলা শাখার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারীবৃন্দ নবাগত সদর উপজেলা শাখার সকল সদস্যদের ফুলে দিয়ে বরণ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক , মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।
বক্তরা কুড়িগ্রাম জেলায় এনসিপির কার্যক্রম দূর্বার গতিতে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য মাঠে-ময়দানে সংগঠনিক কাঠামো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানেউপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ডা. মিজানুর রহমান, লাভলু হোসেন, মালেক সরকার প্রমুখ।
উল্লেখ্য যে, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যের কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গত ৩১ আগস্ট এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন সংগঠনটি।
এতে এম আর রাজু আহমেদ রাজ্জাককে প্রধান সমন্বয়কারী, মালেক সরকার, লাভলু হোসেন, মিজানুর রহমান, শাহাজান আলী সুমন কে যুগ্ম সমন্বয়কারী ও ২৬ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আয়শা সিদ্দিকা, ঈশা মনি পারভীন, সাহানাজ পারভীন নামে তিনজন নারী সদস্য রয়েছে। পরিচিত সভায় এনসিপির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ