ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমারখালীতে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৩:১৫

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া এলাকায় মরা কালিগঙ্গা নদী থেকে নাছিমা খাতুন (৪০) নামের এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নিহতের বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নাছিমা খাতুন ওই এলাকার দিনমজুর মহেদ আলীর স্ত্রী। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও, পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।"

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের